• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে নিউজ চ্যানেলের সংবাদকর্মীদের সুরক্ষায় এনসিজেএ’র পিপিই প্রদান

জামালপুর প্রতিনিধি :
জামালপুরে কর্মরত সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য পিপিই প্রদান করেছে ময়মনসিংহ অঞ্চল ভিত্তিক সংগঠন নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন (এনসিজেএ)।
সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে দেশের আটটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে কর্মরত ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন (এনসিজেএ)। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ফলে সংকট কালীন সময়ে সম্মূখ যোদ্ধা হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। এই দুর্যোগে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুরক্ষার জন্য শনিবার সংগঠনটির সদস্য জামালপুর জেলায় কর্মরত আটটি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের সাংবাদিকদের এসব পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট (পিপিই) প্রদান করা হয়। এর আগে ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য জেলাগুলোতে কর্মরত সাংবাদিকদের জন্যও পিপিই প্রদান করা হয়। সাংবাদিকদের সুরক্ষায় পিপিই প্রদান করায় জামালপুরে কর্মরত আটটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা সংগঠনের সভাপতি সময় টিভির ময়মনসিংহের সিনিয়র স্টাফ করসপনডেন্ট হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহিদসহ সকল কর্মকতাদের ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।