• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ৪শ অসহায় পরিবারের মাঝে বিজিবি’র ঈদ সামগ্রী বিতরণ

আসমাউল আসিফ :
জামালপুরে অসহায় হতদরিদ্র, বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এই ঈদ সামগ্রী বিতরণ কার্মসূচীর আয়োজন করে।
শনিবার সকালে শহরের জেলা স্টেডিয়াম মাঠে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ। ঈদ সামগ্রী বিতরণকালে অপারেশনাল অফিসার মেজর এসহানুল হুদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ৩৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ বলেন, এ পর্যন্ত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, সরকারের পাশাপাশি যেসব সংগঠন করোনা ভাইরাসের এই দুর্যোগে মানুষের পাশে এসে দাড়িয়েছে তাদের ধন্যবাদ জানান। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সংকট কালীন সময়ে সবসময় দেশের মানুষের পাশে থাকবে।
পরে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় বিধবা, অতি বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও হতদরিদ্র ৪শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আটা, আধা কেজি লবণ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।