• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নান্দিনায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন করলেন ছাত্রলীগ নেতা আকাশ

সাইমুম সাব্বির শোভন:

জামালপুরের নান্দিনায় অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করেছে ছাত্রলীগ নেতা আকাশ। তাউসীফ ইসলাম আকাশ নান্দিনা সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
আজ দুপুরে নান্দিনার বকুলতলা এলাকায় প্রায় ১০০ অসহায় কর্মহীন পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরন করা হয়।
ঈদ উপহার বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা পরিষদের সদস্য ও জামালপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া রানাগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুল কবীর রবিন, রানাগাছা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান শাওন, নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার ছাত্রলীগ নেতা নাঈমুন ইসলাম সীমান্ত , নান্দিনা বাজার ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, রানাগাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজিয়ুল ইসলাম স্বদেশ সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরনের সময় জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম ছাত্রলীগ নেতার এমন কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে আরো বেশী মানবিক কাজ করার উৎসাহ প্রদান করেন। তিনি আরো বলেন তরুণদের এমন কাজ করার জন্য সকলের অনুপ্রাণিত করা উচিৎ। সেই সাথে তিনি কোভিট-১৯ মোকাবেলায় সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান সকলকে।
ঈদ উপহারে চাল, আতপ চাল, সেমাই, চিনি, দুধ, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া হয়।
ছাত্রলীগ নেতা আকাশের এমন মানবিক কাজকে সাধুবাদ জানিয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত বলেন যখন দেখি ছাত্রলীগকর্মীরা মানবতার সেবায় এগিয়ে এসেছে তখন প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্য গর্বে বুকটা ফুলে উঠে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।