• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও মুরগী বিতরণ

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ঈদ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একদল তরুনের নিজস্ব ইতিবাচক চিন্তার ফসল হিসেবে বিতরণ করা হয়েছে সেমাই-চিনি, সাবান, সয়াবিন তেল। সাথে ছিল বিরিয়ানির চাল ও মুরগী।
অসহায় দুস্থ ব্যক্তিরা যাতে করে ঈদের দিন আনন্দ ভালভাবে উপভোগ করতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশল নগর উত্তর পাড়া এলাকায় ৮০ টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কুশলনগর পাড়া একতা স্পোর্টিং ক্লাবের সদস্যদের নিজস্ব উদ্যোগে এই আয়োজন করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার।
ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এ সময় স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন, কুশল নগর উত্তরপাড়া একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, কোষাধ্যক্ষ রুস্তম মন্ডল, ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।