• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

রাজীবপুরে ৪ জন আইসোলেশনে করোনা সন্দেহ একজনের মৃত্যু

সহিজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
রাজীবপুর উপজেলায় জ্বর,পাতলা পায়খানা ও বমি নিয়ে মমিনুল ইসলাম(১৫) নামের এক কিশোর মৃত্যু বরণ করেছে।
প্রতিবেশীদের ধারনা ওই কিশোরের করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল।তবে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে নি।এবং তার নমুনাও সংগ্রহ করা হয়নি।পরিবারের সদস্যরা স্বাভাবিক প্রক্রিয়ায় তার দাফন সম্পন্ন করেছে।
মৃত কিশোর সদর ইউনিয়নের জাউনিয়ারচর গ্রামের জাবেদ আলীর পুত্র।জ্বর, পাতলা পায়খানা ও বমি হলেও তথ্য গোপন করে হাসপাতালে না এসে ওই কিশোর বাড়িতেই ছিল। মঙ্গলবার ওই কিশোরের শারিরীক  অবস্থার অবনতি হলে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা।হাসপাতালে আসার পথেই সে মৃত্যু বরণ করে। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এসব তথ্য।
ওই কিশোরের মৃত্যুর ঘটনায় তার পরিবারের ২৮ বছর বয়সী চাচি সাবিনা এবং কাকলী (১০)  নামের দুই জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্র রাখা হয়েছে।এছাড়াও সাবিনা বেগমের দুই মেয়ে কামরুন্নাহার (১০)  সাবিয়া(৭) কে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ রোকনুজ্জামান রাজু এই তথ্য জানিয়েছেন।
কিশোরের মৃত্যুর ঘটনায় আশেপাশের ১৫ টি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজীবপুরের  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃআল ইমরান।
এ বিষয়ে রাজীবপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন জানান,জ্বর, বমি নিয়ে মৃত্যু বরণকারী কিশোরের বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে  রাখা হয়েছে।দুই জনকে হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা  হয়েছে। মৃতের নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন,নমুনা সংগ্রহ করা হয় নি।বাকী ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোর্ট পেলেই জানা যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।