• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

জামালপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

আলী আকবর:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জামালপুরের মেলান্দহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
আজ দুপুরে মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ।
এ সময় মির্জা আজম বলেন, সরকারি ত্রাণ বিতরণ ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রীতে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। করোনা ভাইরাসের থেকে মুক্ত থাকতে তিনি সব শ্রেণির মানুষকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।