• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে গাঁজার চারা ও গাঁজা বিক্রির সময় ২ জন আটক

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে নিজ বাগানে গাঁজার গাছ (চারা) বিক্রি ও গাঁজা বিক্রির সময় পুলিশের হাতে গাঁজা ক্রেতা ও বিক্রেতা আটক হয়েছেন।
শুক্রবার সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৬৫) ও স্বপন মিয়া (৩৫) নামে ওই গাঁজা ক্রেতা ও বিক্রেতাকে আটক করেন। আটককৃত নুরুল ইসলাম নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। অপরজন একই ইউনিয়নের দিকপাড়া গ্রামের আবু কালামের ছেলে ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ভাটিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের নিজ বাগানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ৭৮০ টি গাঁজার চারা গাছ ও ৫০ গ্রাম গাঁজা বিক্রি করার সময় পুলিশ তাকে আটক করেন। এ সময় গাঁজা ক্রয় করার সময় ৫০ গ্রাম গাঁজা সহ স্বপন মিয়াকেও আটক করা হয়।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত নুরুল ইসলাম ও স্বপন মিয়াকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।