• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

 

 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

জামালপুরের সরিষাবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঘাটাইল সেনানিবাসের তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবার মেডিকেল ক্যাম্প করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মেডিকেল ক্যাম্প গঠন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন লুৎফর রহমান। এসময় প্রায় ৩শতাধিক মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।

এসময় সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

এ বিষয়ে প্রতিবেদককে মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প হওয়ায় এলাকার অসহায় দুঃস্থ মানুষরা চরম উপকৃত হয়েছে। সেনাবাহিনীকে আগামী দিনগুলোতেও এসব দুঃস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন লুৎফর রহমান বলেন, ‘বর্তমানে করোনা মহামারির কারণে অনেক সাধারন রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যেতে ভয় পাচ্ছে। মানুষের ভীতি দূর করতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শপূর্বক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানসহ তাদের সেবাদানের লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।’আমরা সব ধরনের ওষুধপত্র নিয়ে এসেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।