• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকতে জামালপুরে বিএনপি,যুবদল সহ অঙ্গসহযোগী সংগঠনের ত্রাণ বিতরণ

সবীজ খান:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে করোনা সংকটে কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি, জেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে শনিবার ৩০ মে দুপুরে শহরের তমালতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী  সিরাজুল হক। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ সভাপতি কাজী মশিউর রহমান।
এ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা বিএনপির উপদেষ্টা বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আনিছুর রহমান বিপ্লব, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক এনামুল হক স্বপন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, কেন্দ্রীয় জাসাসের শিল্প বিষয়ক সম্পাদক নাজমুল এহসান পিয়াস, জেলা জাসাসের সহ সভাপতি শাহিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের  সহ সভাপতি  আজাদ সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নিলু, আলতাব হোসেন, মোহাম্মদ মোস্তফা, মোবারক হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।