• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে করোনায় মৃত্যুবরণকারী দুই পুলিশ সদস্যের পরিবার পেল নগদ অর্থ

আসমাউল আসিফ:
ডিএমপি কমিশনারের পক্ষে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেছে জামালপুর জেলা পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন এই নগদ অর্থ হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, শাহ শিবলী সাদিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ডিএমপিতে কর্মরত অবস্থায় এসআই সুলতানুল আরেফিন ও কনস্টেবল আশেক মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলামের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। এর আগে তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।