• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সহিজল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁ ইউনিয়নে যমুনা টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেনসহ অপর দুই সহকর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান,ছানালাল বকসী প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, ইতিমধ্যে দুই জনকে আটক করা হলেও অন্যান্য আসামীরা ঘুরে বেড়াচ্ছে।বাকীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য গত শনিবার দুপুরে রাজারহাটের নাজিমখাঁন ইউনিয়নে জমি সংক্রান্ত একটি সালিশ বৈঠকে থেকে উত্তেজিত সোহেল ও কোয়েলসহ তাদের সাথে আরও কয়েকজন সাংবাদিক নাজমুল হোসেন, ভুবন কুমার শীল ও ক্যামেরা পারসন কবির হোসেনের উপর অতর্কিত হামলা চালায়।এবং ক্যামেরা ভেঙে ফেলে।
এ ঘটনায়(রোববার২১ জুন) সন্ধ্যায় ক্যামেরা পারসন কবির হোসেন বাদি হয়ে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই সোহেল রানা (৩৫) আক্কাস আলী (৩৫) কে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।