• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অংশগ্রহণে “ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ” বিষয়ক প্রথম ব্যাচের (২৩ জুন-২৫ জন পর্যন্ত ) তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া উপস্থিত ছিলেন।
তিন দিন ব্যাপি প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সে বগারচর, বাট্টাজোড়, ধানুয়া কামালপুর ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও নারী ইউপি সদস্য সহ ৪০ প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
প্রথম দিনে বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ , ইউনিয়ন পরিষদের সম্পদ ও সম্পত্তি সমূহ এবং আয়ের উৎস, ইউনিয়ন পরিষদের বাজেট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য , সচিব এবং গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।