• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র খেয়ারচর বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ০২ কেজি ভারতীয় গাঁজা আটক

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২৩ জুন ২০২০ তারিখ খেয়ারচর বিওপির হাবিলদার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা ঘাট এলাকায় গমন করে। আনুমানিক ১৯০০ ঘটিকায় দক্ষিণ আলগারচর হতে বড়াইবাড়ীর দিকে গমনকৃত একটি যাত্রীবাহী নৌকা উক্ত ঘাটে পৌঁছালে নৌকায় আরোহিত ০১ জন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে ০২ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার সিজার মূল্য-৭,০০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আক্কাস আলী (৫২), পিতা-মৃত কাশেম আলী, গ্রাম-চুলিয়ারচর, পোস্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ গাঁজাসহ রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রৌমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।