• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

ইসলামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥

মহামারী কোভিড-১৯ প্রতিরোধ করি,নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১১ জুলাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সনদ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল,জেলা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল প্রমুখ।
এ সময় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমের জন্য এফপিআই, এসএসিএমও, এফডাব্লিওভি, এফডাব্লিওএ পেইড ভলেন্টিয়ার, এনজিও কর্মীসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের উপজেলা শ্রেষ্ঠ সেবা কেন্দ্র হিসেবে ৮টি ক্যাটাগরিতে ৮টি পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।