• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জের ১নং ডাংধরায় বন্যার্তদের মাঝে জি,আর চাল বিতরণ করা হয়

  দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বুধবার ১৫ জুলাই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম মাজহারুল ইসলাম, ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ, রিলিফ অফিসার মোঃ ওসমান গনি, ইউপি সচিব মোঃ আসাদুজ্জামান সহ ইউপি সদস্যগণ।
চেয়ারম্যান অটোমেটিক থার্মোমিটার দিয়ে নিজেই উপকার ভোগীদের কপালে ধরে তাপ মাত্রা মাপেন এবং চাউলের ওজন সঠিক আছে কিনা, তা পরিদর্শন করেন। ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ বলেন- দীর্ঘদিন করোনার প্রাদুর্ভাব ও বন্যার কারণে প্লাবিত এলাকার মানুষ গুলো পানিবন্ধী জীবন যাপন করছেন। অতি কষ্টে দিনাতিপাত না চলার কারণে, ডাংধরা ইউনিয়নের প্লাবিত এলাকার ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা তৈরি করে তাদের প্রতি পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।
রিলিফ অফিসার মোঃ ওসমান গনি বলেন- উপকার ভোগীদের প্রতি পরিবারের ১০কেজি করে চাউল দেয়া হয় ও সঠিক মাপ দেওয়া হয়েছে, আমি বারবার পরিদর্শন করেছি। আজ ৩৫০ জনকে সরকারি চাউল দেয়া হয়েছে।
এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের প্লাবিত এলাকায় সরকারি চাউল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।