• রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

মাদারগঞ্জে দ্বিতীয় বারের বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ী বিপাকে পড়েছে গরু-ছাগল নিয়ে সাধারণ কৃষক

হুমায়ুন কবির,মাদারগঞ্জ(জামালপুর) সংবাদদাতা ঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর সভার লক্ষাধিক মানুষ দ্বিতীয় বারের বন্যার কবলে পড়েছে।
তলিয়েগেছে হাজার হাজার ঘরবাড়ি এবং চলা চলের প্রায় সকল রাস্তা। রাস্তা ঘাট তলিয়ে যাওয়ার ফলে উপজেলার সাথে যোগাযোগ প্রায় বিছিন্ন হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ১নং চরপাকেরদহ ইউনিয়নের সকল গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে এবং সকল রাস্তার উপর দিয়ে ৩/৪ ফুট করে পানি রয়েছে। নৌকা ছাড়া কোন বাড়ী যাওয়ার কোন উপায় নেই বলেই
চলে। শুধু পৌর সভার কিছু রাস্তা সামান্য জাগনা রয়েছে। বাকি সকল ইউনিয়নের অবস্থা খুবই করুন। বানভাসি মানুষের জন্য প্রতি ইউনিয়নে ১০ মে,টন চাল ও নগদ ২০ হাজার টাকা সরকারী বরাদ্ধ দেওয়া হয়েছে। উক্ত বরাদ্ধের বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মোবাইলে ফোনে বিষয়টি জানান। উক্ত বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহিদ হাসান জানান বানভাসি মানুষের জন্য সরকারী বরাদ্ধকৃত ৭৬ মে,টন চাল ও নগদ ২ লক্ষ ৬ হজার টাকা মুজুত রয়েছে ইউনিয়ন পরিষদ গুলিতে। দুই এক দিনের মধ্যেই বানভাসি মানুষের মাঝে তা বিতরণ করা হবে। অপরদিকে ১নং চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে ১০ মে,টন চাল ও নগদ ২০ হাজার টাকার কথা জানতে চাইলে তিনি জানান উক্ত চাল ও নগদ টাকা পাকরুল ও হিদাগাড়ী নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে বিতরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।