• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক ভেঙ্গে যোগাযোগ  বন্ধ

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামে বন্যার পানির তোরে রাস্তা ভেঙ্গে যাওয়ায়  দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী সড়কে     সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে রৌমারী, রাজিবপুর, সানন্দবাড়ী, দেওয়ানগঞ্জ    সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতীভাঙ্গা   ইউনিয়নসহ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর  উপজেলার যাত্রীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে সড়কের উপর দিয়ে প্রবল স্রোত বয়ে যাওয়ায় সড়কটির ভেঙ্গে  গিয়েছে।
দেওয়ানগঞ্জ  উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে কান্দির গ্রাম নামক স্থানে  রাস্তা ভেঙ্গে গিয়ে বড় গর্তে  হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী রৌমারী, রাজিবপুর উপজেলার হাজার হাজার মানুষসহ দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ৪টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে থাকেন। এছাড়াও এ সড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, মিনিবাস, পিকআপ, সিএনজিসহ শত শত ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। সড়কে ৫ দিন ধরে ধস নামায় চরম ভুগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচল রত পথচারী ও যানবাহন।
বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, জামালপুর দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ী-রাজিবপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কান্দির গ্রাম এলাকায় সড়কটি ভেঙ্গে যাওয়ায় উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙা ৪টি ইউনিয়নসহ রাজিবপুর উপজেলার জনগণকে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী সাহেদ হোসেন জানান, জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য জরুরি ভিত্তিতে ভাঙ্গা অংশটি মেরামত করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।