• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরন

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরন করা হয়েছে। যমুনার দূর্গমচর বেলগাছা ইউনিয়নের ৯৭৩টি পরিবারের মাঝে এই গো খাদ্য বিতরন করা হয়।
উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে মঙ্গলবার দুপুরে মন্নিয়া গ্রামে বেলগাছা অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে গো-খাদ্য তুলে দেন।
এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ছানোয়র হোসেন,বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন তোতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ সুত্রে জানাগেছে-বন্যায় ক্ষতিগ্রস্থ কুলকান্দি,বেলগাছা,নোয়ারপাড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গো-খাদ্য বিতরন করা হবে। প্রতি ইউনিয়নের ৯৭৩টি পরিবার ৭৫কেজি করে খাদ্য পাবেন।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।