• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর ইস্টান সাইকেলের দোকানে সন্ত্রাসী হামলা, জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদকের পদ থেকে সুশান্ত চক্রবর্তী মিঠুকে অব্যাহতি

এম.আর .সুজনঃ
জামালপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ইস্টান সাইকেলের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কর্মচারীকে মারধর, দোকানের মালামাল ভাংচুর এবং প্রতিষ্ঠনের মালিককে প্রাণ নাশের হুমকি দিয়েছে। এঘটনায় হামালাকারী সুশান্ত চক্রবর্তী মিঠু ও শ্রী নয়ন সাহা নামে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদকের পদসহ সকল ইউনিট থেকে সুশান্ত চক্রবর্তী মিঠুকে অব্যাহতি দিয়েছে।
মামলা সূত্রে জানাযায়, গত ১৯ জুলাই রাত ১০টার দিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রতিষ্ঠিত সাইকেল ব্যবসায়ী সুবির বসাকের মালিকানাধীন ‘ইস্টান সাইকেল’ এর দোকানে জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক সুশান্ত চক্রবর্তী মিঠু ও তার সহযোগি শ্রী নয়ন সাহা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই দোকানে হামলা চালিয়ে দোকানের কর্মচারী আশরাফকে মারধর করে এবং দোকানের লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করে। এছাড়াও দোকানের মালিক সুবীর বসাককে অকথ্য ভাষায় গালাগালসহ গাড়ি চাপা দিয়ে পরিবারসহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ২২ জুলাই সুবীর বসাক বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। জামালপুর সদর থানার মামলা নং-৬২/৪৩৯, তাং২২/০৭/২০২০ ইং।
এদিকে গত ২০ জুলাই অসামাজিক কাজে যুক্ত থাকা এবং দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক পদসহ দলের সকল ইউনিট থেকে সুশান্ত চক্রবর্তী মিঠুকে অব্যাহতি দেয়া হয়েছে। জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।