• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুরে জাতীয় শোক দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥
জামালপুরে ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সুর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম প্রমুখ।
এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা মসজিদে ইসলামীক ফাউেিন্ডশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল,উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ,সরকারী ইসলামপুর কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,যুব মহিলালীগ,কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, খাবার বিতরণসহ নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।