• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে জাতীয় শোক দিবসে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শোক দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক ও মুক্তিযোদ্ধার সন্তান সুশান্ত চক্রবর্তী মিঠু। আওয়ামী পরিবারের ব্যানারে শহরের আটটি পয়েন্টে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, বিশিষ্ট সমাজ সেবক সুশান্ত চক্রবর্তী মিঠু, জেলা যুবলীগের সদস্য পলাশ কুমার দে রিংকু, উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা খুরশিদ আলম মিন্টু, জেলা ছাত্রলীগের সদস্য তুহিন শিকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নরপশু ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণের লক্ষে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। খুব শিঘ্রই আমারা শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব, যেখানে থাকবে না কোন দারিদ্র, ক্ষুধা, দুর্ণীতি। বক্তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।