• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুরে যমুনা নদী বামতীর ভাঙ্গন রোধে জরুরী অস্থায়ী প্রতিরক্ষা মূলক কাজের উদ্বোধন

লিয়্কাত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুুরে কাজলা গ্রামে যমুনা নদীর বামতীর ভাঙ্গন রোধে জরুরী অস্থায়ী প্রতিরক্ষা মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা গ্রামে নদী ভাঙ্গন রোধে ড্রেসিং ও ড্রাপিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
এ উপলক্ষে ওই গ্রামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সভাপতিত্বে এতে বিষেশ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের তত্ত্বাবধায়ক নির্বাহী প্রকৌশলী শাহজাহান মিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,যুগ্ম সম্পাদ ও উপাধক্ষ ফরিদ উদ্দিন আহম্দে প্রমূখ।
পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ১কোটি ১৮লাখ টাকা ব্যায়ে জরুরী ভিত্তিতে ৩৬৫মিটার নদী ভাঙ্গন রোধে ড্রেসিং ও ড্রাপিং কাজটি সম্পন্ন করবে। উল্লেখ্য যে এই বন্যায় আকস্মিক ভাবে কাজলা কাঠমা গ্রামে প্রায় ৩শতাধিক বাড়িঘর নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।