• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদে জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ এর মতবিনিময় সভা

 

মোঃ আফনান সাকিব ঃ
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ এর মতবিনিময়।শনিবার রাতে সরদারপাড়াস্থ স্থানীয় একটি হোটেলে তার জামালপুরস্থ ফেন্ডস সার্কেলের আয়োজনে মতবিনিময় সভায় বন্ধুদের নিয়ে জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতা ঘোষনা করেন। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ বলেন, নগর পিতা হিসেবে নয় ,সেবক হিসেবে পৌরবাসীর পাশে থাকবো। এছাড়া একটি মাদকমুক্ত,জলাবদ্ধতামুক্ত,শিক্ষা ও সংস্কৃতি সমৃদ্ধ আধুনিক ডিজিটাল পৌরসভা নির্মানে কাজ করে যাবো। যুব রেডক্রিসেন্টের এই সাবেক যুবপ্রধান আরো বলেন, যুবক-যবতীদের কর্মমূখী প্রশিক্ষন আর সুষ্ঠধারার খেলাধুলা চর্চার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হবে। সেই সাথে সকলের সহযোগীতায় আর দলীয় ভাবে ক্লিন ইমেজের পৌর মেয়র প্রার্থী হিসেবে ফারহান আহমেদ দলীয় মনোনয়ন পেলে জামালপুর পৌরসভাকে বাংলাদেশের মাঝে একটি মডেল পৌরসভা নির্মানের জন্য আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি আরো বলেন নবীন ও তারুণ্য দীপ্ত মেয়র প্রার্থী হিসেবে দল যদি তাকে মনোনিত নাও করে তবুও দলের প্রয়োজনে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে কাজ করার আশাব্যক্ত করেন তিনি। হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বন্ধবর মিজানুর রহমান সুজন, মজনু মন্ডল,সীমী,পারুল,সুমন,ঝুন্টি,রাজন,মিনহাজ,পিপলু,খোরশেদ,সান সরকার,পরান,হুদা,আলাল,শাহীন,সুমন,খোকন,মাছুম,রিপন দাম,মজনু মন্ডল,মুক্তি,এডঃ সুমন,বাবু,রিপন,জিহাদ,খলিল,লিটন,হাবিবুল্লাহ হাবু,জন,শিল্পী,সোহেল,সোহাগ,বিল্টু,মাছুদ সহ আরো অনেকে। পরে মিষ্টি বিতরন ও নৈশ ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।