• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

এম.এফ.এ মাকামঃ

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান এ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধর ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে সরকারী কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে জামালপুরের সরকারী কর্মকর্তাদের আয়োজনে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরে প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো.জুলফিকার আলী খাঁন, জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা.শ্যামল কুমার সাহা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজু আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাসক হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেছুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।