• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে জামালপুর শহরের কাচারী পাড়ায় সংঘর্ষে আহত-৮

 

 

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের সর্দারপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দু দফা সংঘর্ষ ও দোকান-বাড়িঘর,গাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন মাহমুদুর রহমান লাবু (৩৩), মামুন (৪২), সাদেক (৩৫) লিটন (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫),আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও জামালপুর চেম্বার এন্ড কমার্সের পরিচালক জুলহাস উদ্দিনের লোকজনের সাথে শহরের সর্দারপাড়া ও কাচারীপাড়ায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শিরা জানান, শহরের সর্দার পাড়ায় প্রাচীর নির্মানকে কেন্দ্র করে পৌর কাউন্সির শাহরিয়ার আলম ইদু ও জুলহাস উদ্দিনের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর লোকজন কাচারীপাড়ায় জুলহাসের চাউলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তার ম্যানেজার মাহমুদুর রহমান লাবুকে মারধর করে। একপর্যায়ে লাবুকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করলে জুলহাসের লোকজন বাঁধা দেয়।

 

এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কাউন্সিলর ইদুর কর্মী সমর্থকরা একত্রিত হয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করেছে। জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক জুলহাস উদ্দিন বলেন, কাউন্সিলর ইদুর নেতৃত্বে আমার দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আমার ম্যানেজার ও ছেলে জিমিসহ ৪/৫ জনকে মারধর করেছে।

 

অবিলম্বে কাউন্সিলর ইদুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া না হলে চাল ব্যবসায়ীসহ ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয়ার আল্টিমেটাম দিয়েছে।

 

এদিকে অভিযোগ অস্বিকার করে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু বলেন, সরদার পাড়ায় শাজাহান ও রুপম জমির সিমানায় প্রাচীর নির্মান নিয়ে বিরোধ দেখা দেয়। এঘটনা মিমাংসা করতে পৌর মেয়রের নির্দেশে ঘটনাস্থলে গেলে আমার সঙ্গি সাথিদের মারধর করেছে। হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এই জনপ্রতিনিধি। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।