• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুর জেলা প্রেসক্লাবে ভালবাসায় সিক্ত হলেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

তানভীর আহমেদ হীরাঃ
জামালপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (০৩ফেব্রুয়ারি)সন্ধ্যার পরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রেস ক্লাবের কমর্কর্তারা।

পরে বক্তারা বলেন,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জেলায় যোগদানের পরপরই বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্য মানুষের মন জয় করে নেন।সরকারের দেয়া জনহিতকর সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে, এতে জেলাবাসীর কাছে থেকে প্রসংশীত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, তার দায়িত্ব পালনকালে জেলার সাংবাদিকদের সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পাশাপাশি জেলার সকল মানুষের জন্য শুভ কামনা জানান।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই আদেশে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মুর্শেদা জামানকে জামালপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।