• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস তছনছ

 

আসমাউল আসিফ ঃ

জামালপুরে সদর সাব রেজিস্ট্রার অফিস, এজলাস কক্ষ, রেকর্ডরুম ও খাস কামরায় চুরি, আলমিরা ও লাকারের তালা ভাংচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছের ঘটনা ঘটেছে। গতরাতে একটি সংঘবদ্ধ দল এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়িত্বে থাকা জামালপুর সদর সাব রেজিস্ট্রার মো. মাহবুব হোসেন জানান, জেলা রেজিষ্টার অফিসের দোতলা ভবনের নিচতলায় জামালপুর সদর সাব রেজিষ্টার অফিস। গতরাতে সদর সাব রেজিষ্টারের এজলাসের পেছনের জানালার গ্রিল কেটে দুর্বৃত্বরা প্রবেশ করে এজলাস, অফিস কক্ষ ও খাস কামরার ৩০টি আলমিরা ও লাকারের তালা ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করেছে। এছাড়াও রেকর্ডরুমের তালা ভেঙে অনেক রেকর্ড তছনছ করেছে। তবে কোনকিছু খোয়া গেছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। মো. মাহবুব হোসেন ইসলামপুর উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করলেও সপ্তাহে মঙ্গলবার ও বুধবার এই দুইদিন জামালপুর সদর সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

জেলা রেজিষ্টার মো. জহুরুই ইসলাম বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, পুলিশকে জানানো হয়েছে। রাতে রুহুল আমিন নামে একজন নৈশ্য প্রহরী ভবনের বাইরে দায়িত্ব পালন করে, সে গতরাতে অফিসে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে, তবে গতরাতে সে আদৌ ছিল কিনা তা জানিনা। পুলিশ নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদ করছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।