• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে অগ্নিকান্ডে স্ত্রী নিহত, স্বামী আহত

 

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ভয়াভহ অগ্নিকান্ডে সানজিদা আক্তার শিপ্রা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্র (৩৫)। রবিবার সকালে জামালপুর পৌর এলাকার রশিদপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আফসার উদ্দিন জনান, সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার রশিদপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছিলেন গৃহবধূ সানজিদা আক্তার শিপ্রা। এ সময় সিলিন্ডারের পাশে থাকা পেট্রোল ভর্তি একটি ড্রামে আগুন ছড়িয়ে পড়লে পেট্রোলের ড্রামটিতে বিষ্ফোরণ ঘটে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে সানজিদার মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তার স্বামী ইকরামুল ইসলাম শুভ্র। পরে আহত ইকরামুল ইসলাম শুভ্রকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত ইকরামুল ইসলাম শুভ্র রশিদপুর বাজারে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন ধরনের তেলের ব্যবসা করেন।

এদিকে অগ্নিকান্ডের প্রায় একঘন্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাংচুর করে এবং কয়েকজন দমকল কর্মীকে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।