• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুরে পাঁচ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। সোমবার দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
শহরের বকুলতলা চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির জামালপুর জেলা শাখার সভাপতি মো. জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের, ওয়াজেদ আলী, আবু বকর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা বেতন গ্রেড ১১ তম প্রদান, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা মন্ত্রণালয়ের চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়নসহ ৫ দফা দাবী জানান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।