• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

জামালপুরে সাংবাদিক গড়ার কারিগর শফিক জামানকে স্মরণ

আসমাউল আসিফ ঃ
জামালপুরের সাংবাদিক গড়ার কারিগর জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করল জেলার সাংবাদিক ও সূধীজনরা। সোমবার এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।
জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। এছাড়াও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, নিউ নেশনের শাহ জামাল, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, ইত্তেফাকের জাহিদুর রহমান উজ্জল, দৈনিক আজকের জামালপুরের হাফিজুর রহমান, সাংস্কৃতিক কর্মী জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ। প্রয়াত শফিক জামানের হাত ধরে জেলার অর্ধ শতাধিক সাংবাদিক গণমাধ্যমের সাথে যুক্ত হন। তারা বর্তমানে দেশের প্রতিষ্ঠিত স্বনামধম্য গণমাধ্যমগুলোতে কর্মরত থেকে জামালপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। শফিক জামানের এই শিষ্যরাই আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তরা আরও বলেন, শফিক জামান জামালপুরের সাংবাদিকতার এক উজ্জল নক্ষত্র, তার হাত ধরেই জামালপুরের সাংবাদিকতার নতুন অধ্যায় শুরু হয়। তার আদর্শকে ধারণ করে সাংবাদিকদের পথ চলতে আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ১২ই এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য জামালপুর হতে ময়মনসিংহ যাওয়ার পথে মৃত্যু হয় সাংবাদিক শফিক জামানের।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।