• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে মাস্ক বিতরণ

 

শফিকুল ইসলাম শফিক, জামালপুর প্রতিনিধি ॥
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের তমালতলা মোড়ে অটোরিক্সা, রিক্সা চালকসহ সাধারন পথচারিদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণের আয়োজন করেন জেলা পুলিশ প্রশাসন। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম খাঁনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। জামালপুরের প্রায় ৫’শতাধিক অটোরিক্সা, রিক্সা চালক, যাত্রী ও সাধারন পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।