• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

জননেত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না – ধর্ম প্রতিমন্ত্রী

 

লিয়াকত হোসাইন লায়নঃ

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন-বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। আপনি খাবারের পেছনে নয় খাবার আপনার পেছনে ছুটবে। এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।

তিনি সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন- খাদ্যের সাথে সাথে যাতে পুষ্টির নিশ্চয়তা হয় এবং মানুষ যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়- সেটাই আমাদের লক্ষ্য। প্রত্যেকটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় সেজন্য তাদের দোরগোড়ায় আমরা চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি, কেউ পুষ্টিহীনতাতেও ভুগবে না, সেজন্য মায়েদেরকেও আমরা মাতৃত্বকালীন আর্থিক সাহায্য দিচ্ছি।

বাংলাদেশের মানুষ যেন কোন কষ্ট ভোগ না করে সেজন্য সরকার নানা প্রণোদনা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই দেশের দরিদ্র জনগণ যারা করোনার জন্য কোন কাজ করতে পারেনি তাদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। যারা হাত পেতে টাকা নেবে না, কিনে খেতে চায় অথচ বেশি টাকাও নেই তাদের জন্য আমরা ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে উন্নত বিশ্বের কাতারে দাড়াতে সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।