• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর পল্লী উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ,উপবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ

 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর(ইসলামপুর) প্রতিনিধি ঃ

জামালপুরের ইসলামপুরে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ, ৩৩৩ তে ফোন করা হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,গো খাদ্য, এতিম মেধাবী ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকালে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকালে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত ৪০জন উদ্যোক্তার মধ্যে ৩২লাখ ৬০হাজার টাকা প্রণোদনা ঋণ ৩৩৩ ফোন করা ১শত জন হত দরিদ্রকে খাদ্য সামগ্রী ,১০৫জনকে গো খাদ্য ও ২শত এতিম মেধাবী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি,এলজিইডি নবিদেব প্রকল্পের দুস্থ মহিলাদের সঞ্চয়কৃত অর্থ বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই বিশ্বজুড়ে করোনার মাঝেও অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। বিশ্বের ১৩০টি দেশ যখন টিকা দেওয়া শুরু করেনি, তখন বাংলাদেশ টিকা দেওয়া শুরু করেছে। বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক স্বাধীনতার কথাই বলেননি, তিনি অর্থনৈতিক স্বাধীনতার জন্য আর্থিক খাতকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করে গেছেন। ব্যাংক, বীমা শিল্প, ক্ষুদ্র ঋণ চালু করে বঙ্গবন্ধু আর্থিক খাতে আমুল পরিবর্তন করে গেছেন।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, পৌর মেয়র আঃ কাদের শেখ,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, বিআরডিবি উপ পরিচালক লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা নাছির উদ্দিন,হাবিবুর রহমান চৌধুরী শাহিনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।