• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

জামালপুরে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

 

 

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের মাদারগঞ্জে মুক্তার আলী হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ দুপুরে বালিজুড়ি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৬ জুলাই বলখেলা দেখে বাড়ি ফেরার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে চর গোপালপুরের সাদেক আলীর পুত্র কৃষক মুক্তার আলীকে। এ ঘটনায় মুক্তার আলীর ভাই বাদী হয়ে মাদারগঞ্জ থানায় ১৩ জনের নামে ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ একজন আসামীকে গ্রেপ্তার করলেও অন্যরা এখনো গ্রেপ্তার হয়নি।

অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকী দিয়েছে চর গোপালপুরবাসী।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান বেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান রহমত উল্লাহ রিমু, উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল হক ও নিহতের ভাই মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।