• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরের মেলান্দহে শ্লিলতাহানীর শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা

 

 

মেলান্দহ (জামালপুর ) প্রতিনিধি ঃ

জামালপুরের মেলান্দহে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর ঘটনা ঘটেছে। পরে সেই স্কুল ছাত্রী তামিম আহম্মেদ স্বপন(২৫) নামে এক যুবককে অভিযুক্ত করে চিরকুট লিখে আত্মহত্যা করে। শুক্রবার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো: খোকা মোল্লার ছেলে তামিম আহম্মেদ স্বপন উপজেলার পূর্ব শাহাজাতপুরের মো: আবু মিয়ার একমাত্র মেয়ে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোছা: আশামনি(১৫) কে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করত। তামিম বৃহস্পতিবার সকালে আশামনির বান্ধবি বুলবুলি, মিথিলা ও শায়লা দিয়ে মোবাইলে ফোন করে প্রাইভেট পড়ার কথা বলে আশামনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়ীতে দিনভর একটি কক্ষে আটকে রেখে আশামনিকে শ্লিলতাহানী করে তামিম আহম্মেদ স্বপন। এরপর বিকেল ৩টায় আশামনি বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। সন্ধ্যার দিকে কোন সাড়াশব্দ না পেয়ে আশামনির মা শিলা বেগম জানালা দিয়ে মেয়েকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার পর আশামনির ঘরে দুটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাইছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করত ও আমাকে বলেছে ওর সাথে দেখ করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করেছে যা বলার মত না’।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এই ঘটনায় শুক্রবার সকালে আশামনির বাবা আবু মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।