• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার

এম.এফ.এ মাকামঃ
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর নির্দেশনায় ঝটিকা অভিযানে মটর চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ।
জানা যায়,
গত গত ৪ এপ্রিল জামালপুরের সরিষাবাড়ী থানাধীন আরামনগর বাজারে পূবালী ব্যাংকের সামনে থেকে জনৈক হাফিজুর রহমান এর একটি টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে থানায় চুরি মামলা রুজু হওয়ার পর জামালপুর জেলার  পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল একটানা দুইদিন এক রাত সরিষাবাড়ী থানা এলাকা, মাদারগঞ্জ এবং বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় আন্তঃজেলা চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেপ্তার করে । তাদের দেওয়া তথ্যমতে সারিয়াকান্দি থানার দুর্গম চর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে গতকাল ১২ এপ্রিল বিকেল ৫টায় থানায় আসে। পরে মোটরসাইকেলের মালিক গাড়িটি শনাক্ত করে। গ্রেপ্তারকৃত আসামীদের সরিষাবাড়ী থানা সহ অন্য থানা এলাকায় মোটরসাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান,জেলার মোটরসাইকেল চুরি প্রতিরোধে পুলিশের  বিশেষ অভিযান অব্যহত আছে।প্রযুক্তির ব্যবহার করে জেলা পুলিশ চুরি সন্ত্রাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থানা চোর চক্রের ৭ সদস্যকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে চুরি করার জন্য মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
Write to


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।