• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত 

জামালপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে হিজড়াদের সংবাদ সম্মেলন

সজীব/আফনান ঃ
জামালপুরে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করতে হিজড়াদের মারধর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দোষীদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে হিজড়াদের সংগঠন সিড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সভাপতি আরিফা ইয়াসমীন ময়ুরী হিজড়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন বৃষ্টি হিজড়া, দেলু হিজড়া প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করেন জামালপুর জেলার সকল হিজড়াদের সংগঠিত করে সিড়ি সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের সাবলম্বী করা হয়। এদের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার মুন্নি হিজড়া এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বি হলেও পরবর্তী সময় থেকে চাঁদাবাজি ও হিজড়া সদস্যদের মারপিট করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এ ব্যাপারে প্রশাসনের কাছে মুন্নি হিজড়ার দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ মুন্নি হিজড়ার সমাজ সেবার (হিজড়া মানব কল্যাণ সংগঠন ) সংগঠনের রেজিষ্টেশন নাম্বার বাতিলের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।