• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে দিবসটি উপলক্ষে শহরের বকুলতলা চত্বরে মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সিভিল সার্জন ডা. গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র ছানোয়ার হোসেন,জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম,মানবাধিকর কর্মী জাহাঙ্গির সেলিম,সাংবাদিক তানভীর আহমেদ হীরা ও সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস ।

এ সময় বক্তারা বলেন, শুধু প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না, মাদক নির্মূলে জনগণকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।