• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মাদারগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু 

মাদারগঞ্জে  জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালিজুড়ী এস এম ফাজিল মাদরাসা মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ সার্কেলের  সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বালিজুড়ী এস এম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. বদিউজ্জামান তালুকদার, পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান সুহেল, হাসানুজ্জামান সাগর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, উপজেলা নার্সারি মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম। আলোচনা শেষে এক শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধার মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে সরকারের প্রনোদনা হিসেবে ৯০০  কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়। পরে  মেলায় বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারী  মালিকদের স্টল প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।  এসময় উপজেলা কৃষি কার্যালয়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ৩ দিন ব্যাপি এ মেলা  আগামী  ৪ জুলাই  সমাপনী হবার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।