• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

জামালপুরে মেলান্দহের গোবিন্দপুরে মোঃ মিঠুন মিয়ার জমি জোড়পূর্বক দখলের অভিযোগ।আদালতে মামলা

 

স্টাফ রির্পোটারঃ
জামালপুরে মেলান্দহ উপজেলার গোবিন্দপুর কাঠপাড়া এলাকায় পৈতিক ভাবে ও ক্রয় কৃত মোঃ মিঠুন মিয়ার জমি জোড়পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায, মেলান্দহ উপজেলার গোবিন্দপুর কাঠপাড়া এলাকায় মৃত খোকা মিয়ার নিরীহ ছেলে মোঃ মিঠুন মিয়া । তার পিতা বিগত ১৯৬৯ সালের ১০ ফেব্রয়ারী রেজিঃকৃত ১৪৫৫ সাব কওলা দলিল মূলে জোতদার জমসেদ আলীর কাছ থেকে ১১ ১/২ শতাংশ ও বিগত ১৯৮০ সালের ৭ জুলাই রেজিঃকৃত৩৬১২ নং সাব কাওলা মূলে ৩ শতাংশ জোতদার মাফুজুর হক এক কাছ থেকে জমি কিনে দীর্ঘদিন ধরে ঘরবাড়ি নির্মান করে বসবাস করে আসছিল। পরবর্তিতে বিআরএস রেকর্ডে ৪৬২ নং খতিয়ানে ২৮১৩ নং দাগে মিঠুনের পিতার জমি ২১০৩ শোধিত খারিজে খাজনাদি পরিশোধ করে আসছে। তবে বিগত ২ বৎসর ধরে পার্শবর্তি মৃত জমসেদ আলীর ছেলে ভ‚মিদস্যূ ও মামলাবাজ মোঃ সোনা মিয়া,মোঃ গাদালী ও মোঃ আলতাফুর মিঠুনের পরিবারের জমি বেদখল দেওয়ার জন্য নানা ভাবে পায়তারা করেছে।গেল বছরের জানুয়ারী মাসে তারা দেশীয় অস্ম্রে সজ্জিত হয়ে মিঠুনদের বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িতে থাকা বনজ ও ফজল গাছ কেটে বিনষ্ট করে। পরে এলাকাবাসী সহায়তা বাধা প্রদান করলে তারা পালিয়ে যায়। এমাতবস্তায় ভ‚মিদস্যূ ও মামলাবাজ মোঃ সোনা মিয়া,মোঃ গাদালী ও মোঃ আলতাফুর মিঠুনের পরিবারকে নানা রকম প্রাণ নাসের হুমকী ধামকী দিয়ে আসছে বলে অভিযোগ করেছে মিঠুন ও তার পরিবার। এ ব্যাপারে প্রাণ নাসের হুমকী থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাদের জমিতে নিরাপদে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে নিরীহ মিঠুন ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।