• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে নাটাবের উদ্যোগে যক্ষ্মার নির্মুলে সচেতনতা কর্মশালা

তানভীর আহমেদ হীরা:

বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষে জামালপুরে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পরিষদ হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা নাটাবের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদ হীরা সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। মুখ্য আলোচক সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস,জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারন সম্পাদক শুভ্র মেহেদী, সিনিয়র সাংবাদিক জাহিদ হাবিব সহ আরো অনেকে। এছাড়াও প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেন সাংবাদিক শোয়েব হোসেন, এম সুলতান আলম, বজলুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা,ফুসফুস এবং ফুসফুসের বাইরে শরীরের যে কোন স্থানে যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা নির্মূলে সরকার বিনামূল্যে এর চিকিৎসা প্রদান করে যাচ্ছে। যক্ষ্মা নির্মূলে সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীদের সমন্বয়ে উঠান বৈঠক ও কাম্পেইন করার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।