• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে সীডস এর মাধ্যমে ব্যবসা সহায়তা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সয়ম্ভরতা অর্জন ও বেকারত্ব দূরীকরণের লক্ষে উন্নয়ন সংঘ-সীডস কর্মসূচির মাধ্যমে কারীগরি প্রশিক্ষণ সম্পন্নকারী বেকার যুবক-যুবতীদের মাঝে ব্যবসা সহায়তা উপকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। সোমবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা
 দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।  দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি  মোঃ মাহাবুব হাসান , উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচী মুর্শেদ ইকবাল, সীডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন প্রমুখ।
প্রশিক্ষিত ব্যক্তিদের অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটানোর জন্য বা স্ব স্ব ট্রেডে কাজ শুরু করার জন্য সীডস কর্মসূচির মাধ্যমে এদিন ৭৯ জনকে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক উপকরণ দেয়া হয়। এরমধ্যে কাঠমিস্ত্রী ১৮, কম্পিউটার অপারেটর ১, ইলেকট্রিক মিস্ত্রী ৪, ডেকোরেটরে ২, রাজমিস্ত্রী ১৮, সেলুন কাজে ৩, টাইলস কাজে ৩ এবং ওয়েলডিং মিস্ত্রী ৫ জনের মাঝে উপকরণ দেয়া হয়।
এ উদ্যোেগের প্রতি সাধুবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন বলেন উন্নয়ন সংঘের এ ধরণের কার্যক্রমে শুধু এলাকার যুবকদের কর্মসংস্থানেরই সুযোগ সৃষ্টি হবে চলমান উন্নয়নে ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন সীডস কর্মসূচির এধরণের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বেকারত্ব নিরসনে এটা একটি সফল উদ্যোগ।
সূত্র জানায়, ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২ হাজার ৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস কর্মসূচি জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করছে।মানসম্মত শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।