• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

জামালপুরে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আকরাম আলী

জাবেদ আলী/শান্ত মিয়াঃ

জামালপুরে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আকরাম আলী।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকরাম আলী উল্লেখ করেন শহরের পিলথানা এলাকার প্রতিবেশী গরুর ভূড়ি ব্যবসায়ী  বাক্কি স্টোক করে মৃত্যুবরণ ১লা রমজান। যা পরবর্তিতে জামালপুর জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা আছে । তথাপিয় একদল কচক্রি মহল আকরাম আলী ও তার স্ত্রীকে বাক্কি হত্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আত্মসাৎের পায়তারা করছে বলে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন আক্রাম আলীর স্ত্রী কামরুন নাহার ও মুসলিমাদের বাসিন্দা সাইদুর সরকার তাদের বাড়িতে ঢুকে আব্দুল বাক্কিকে যে পিটিয়ে হত্যা করে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করে  জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে আব্দুল বাক্কি একজন  হৃদরোগী ছিলো। প্রচন্ড তাপদাহের ফলে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে আব্দুল বাক্কি মৃত্যুবরণ করেন যা  ময়না তদন্তের রিপোর্টে ও জামালপুর জেনারেল হাসপাতালের ডাক্তারের  ব্যবস্থা পত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত মঙ্গলবার রাত ৯টার দিকে পাইলিং এর রোডে মামলার বাদী সুমন মিয়াকে যে হুমকির প্রদান করার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। যা পৌরসভার সিসিটিভি ফুটেজ দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে। আকরাম আলী আরও উল্লেখ করেন  সে ও তার স্ত্রী সরকারী চাকুরি করার সুবাদে মূলত সামাজিক ও পেশাগত ভাবে হয়রানি করার লক্ষ্যে হৃদরোগী আবদুল বাক্কির স্বাভাবিক মৃত্যুকে হত্যার বলে চালিয়ে দিয়ে মামলা আপশ করবে বলে আক্রাম আলীর কাছে বিভিন্ন মাধ্যমে ৩০ লাখ টাকা দাবী করে বলেও জানায় সে।
বর্তমানে মুক্তযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য আক্রাম আলী তার পরিবারটির জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে। মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে জীবনে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।