• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

জামালপুরে দেওয়ানগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল

 

 

এম.এফ.এ মাকামঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ এর উত্তর গামারিয়া এলাকায় চাঞ্চল্যকর ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমাবার  সকালে স্থানীয় এলাকাবাসী ও পরিবার বর্গের আয়োজনে জামালপুর- দেওয়ানগঞ্জ মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফেরদৌসের বড় ভাই আমজাদ হোসেন,স্ত্রী নাজমা বেগম,ছেলে নাফিজ মিয়া,শফিকুর রহমান সহ আরো অনেক। এ সময় বক্তারা দেওয়ানগঞ্জের উত্তর গামারিয়া এলাকার চাঞ্চল্যকর ব্যবসায়ী ফেরদৌস হাসানের হত্যাকারী হিসেবে অভিযুক্ত তার সাবেক স্ত্রী মোরশেদা আক্তার মিষ্টি,সহযোগী আনোয়ার হোসেন, মোঃ সজিব, অপু মিয়া, তপু মিয়া, সেলিম ও হালিমকে করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে গামারিয়া বাজারে এসে শেষ হয়।

উল্লেখ্য যে, এ বছরের ১২ ই মার্চ ফেরদৌস  হাসানকে তার নিজ দোকান থেকে নিখোঁজ হয়।ঘটনার দুদিন পরে পুলিশ  অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ভুট্টা  ক্ষেতে  ব্যবসায়ী ফেরদৌসের মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলেও আসামিরা উল্টো মামলা তুলে নিতে মামলার বাদী ফেরদৌস হাসানের স্ত্রী নাজমা আক্তার সহ তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে ও অভিযুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে  প্রধানমন্ত্রীর বরাবর আবেদন জানিয়েছে পরিবারটি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।