• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ সকালে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরান, সিংহজানী খাদ্যগুদামের সংরক্ষণ কমর্কর্তা (এসএমও) উত্তম কুমার দাস, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সফি আফজালুল আলম জানান, চলতি মওসুমে জেলায় ৩৮ হাজার ৯৯৭ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবেন।
চলতি মওসুমে জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৭৩৪ মেট্রিক টন। একজন কৃষক তিন টন করে ধান দিতে পারবেন।
চলতি মওসুমে সরকারিভাবে প্রতিকেজি চাল ৪৪ টাকা এবং প্রতিকেজি ধান ৩০ টাকা দরে ক্রয় করা হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।