• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বাল্যবিয়ে বিরোধী ক্যাম্পেইন

শান্ত মিয়া :

জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে মে মুভমেন্টের আওতায় বাল্যবিয়ে বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলাম মোল্লা। উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহেওয়াজ, পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান, ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান, ইসলামপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সজল গোমেজ, জামালপুর এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ। জামালপুর পৌরসভাধীন রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে কিশোরীদের সাইকেল শোভাযাত্রা, ২৫০ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ, গণনাটক প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিশোর, কিশােরী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ তিন শতাধীক মানুষ অংশ নেন। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বাল্যবিয়ে মুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।