• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

জামালপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন

ফজলে এলাহী  মাকাম ঃ
জামালপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর উদ্বোধন ও এ  উপলক্ষে ইন্টারনেটে আসক্তি ক্ষতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ডঃ মোঃ কামরুল আলম খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি  এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দে,অতিরিক্ত  পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন,  সমাজ সেবক আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা  সুজাত আলী মিয়া,জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম  সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, ইন্টারনেটে আসক্তির ক্ষতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করে, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে  নতুন নতুন পণ্যের উদ্ভাবনের মাধ্যমে  আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উদ্ভাবনী বিভিন্ন স্টল ও ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী পণ্য পরিদর্শন করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।