• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান

ফজলে এলাহী মাকামঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে।
রবিবার সন্ধায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান ছানা,সাবেক পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি সহ আরো অনেক।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও করি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সকলের মাঝে তুলে ধরার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী লক্ষ্য আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ছবি সংবলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয় ।
You sent

Write to
ও বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ছবিসংবলিত স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।