• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সরিষাবাড়িতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন 

সরিষাবাড়ি সংবাদদাতাঃ-
নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম‌্যান মাহমুদুল আলম বাবু সহ সকল আসামীকে  ফাঁসির দাবীতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকালে সরিষাবাড়ীর কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌরসভার সামনের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।৭১ টিভি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় দৈনিক জনবাণী ও ঢাকার ঢাক এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান,দৈনিক কালবেলার প্রতিনিধি ইসমাইল হোসেন,বাংলাটিভির প্রতিনিধি মিজানুর রহমান, ড‌্যালি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব, দৈনিক মানব জমিনের প্রতিনিধি এম এ রউফ,দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি কবি  জাকারিয়া জাহাঙ্গীর,দৈনিক দিনকাল ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সোলায়মান বাবু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু,দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ইব্রাহিম হোসাইন লেবু,দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক প্রমুখ বক্তব‌্য রাখেন ।এ সময় দৈনিক আজকের পত্রিকার ফারুক হোসেন ফিরুজ , দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম এ মান্নান,দৈনিক আজকালের খবরের প্রতিনিধি ফারুক হোসেন, এশিয়ান টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, গুলজার হোসাইন , দৈনিক আজকের প্রভাতের খুররুম আজাদ ,দৈনিক লাখোকন্ঠের স্বপন মাহমুদ , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম, আদ্রা মাদরাসার প্রভাষক আব্দুল জলিল সহ সরিষাবাড়ীর কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 চেয়ারম‌্যান বাবু সহ আসামীদের গ্রেফতার করায়  পুলিশ ও র‌্যাব বাহিনীকে ধন‌্যবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী মাস্টারমাইন্ডসহ সকল আসামীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। এছাড়া নিহত নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।