• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

আম্বিয়া হত্যার যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ
আম্বিয়া হত্যার যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে রীমা বেগম ও তার পরিবার।

সকালে স্থানীয় একটি পত্রিকার অফিসে সম্মেলন এমন দাবি জানান আম্বিয়া হত্যা মামলার বিবাদীদের স্বজনদের পক্ষে রীমা বেগম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় জামালপুর সদর উপজেলার হাসিল জালিয়ারপাড় গ্রামের মরহুম ইজ্জত আলীর পরিবারের সাথে মরহুম রফিকুল ইসলামের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধ নতুন করে চাঙ্গা করতে রফিকুল ইসলামের ছেলে লাবলু ও তার আত্মীয় স্বজনরা আরেকটি নতুন চাল চেলেছে। গত ১৫ জুন ২০২৩ বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সুপরিকল্পিত ভাবে লাবলুর স্ত্রী আম্বিয়াকে বেগমকে লাবলু ও তার আত্মীয়রা হত্যা করে। তার দায়ভার রীমার ভাইদের উপর চাপিয়ে দিতে ও রীমার ভাই ভাবি ও বিধবা মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তাদের সে সাজানো মামলায় এখন পর্যন্ত রীমার বড় ভাই লেবু মিয়া (৪৫), ছোট ভাই মিস্টার (৩৭), বৃদ্ধা মা ছালেহা বেগম (৬০) ও ভাবি মিনা (২৫) আটক হয়ে জেলহাজতে আছেন। শুধু তা-ই নয়, মামলার বাদীর লোকের বিবাদীদের ঘর বাড়ি ভাঙ্গচুর ও আসবাবপত্র লোটপাট করেছে। এছাড়া তারা বিবাদীদের অন্যান্য আত্মীয় স্বজনদের মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনা পাড়ার অনেকের জানা শোনা থাকলেও বাদীর ভয়ে মুখ খুলছে না কেউ। ফলে প্রকৃত ঘটনা রয়ে যাচ্ছে অন্ধকারে। তাই, আম্বিয়া হত্যাকান্ডের সত্য উন্মোচন করে জেল হাজতে আটক নির্দোষ ব্যক্তিদের মুক্তির লক্ষ্যে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চত করতে মামলাটি সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার দাবী জানিয়েছে রীমা বেগম ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।